শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ১২ নভেম্বরঃ এনজেপি স্টেশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল ডিআরআই।ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।ধৃতের নাম শেখ সইফুল।সে হাওড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, ডিআরআই এর কাছে খবর আসে যে ট্রেনে করে সোনা পাচার করা হচ্ছে।এই খবর পেয়ে অভিযান চালায় ডিআরআই।গতকাল ৭.৩০ নাগাদ গুয়াহাটি-হাওড়া স্পেশাল ট্রেন এনজেপি স্টেশনে পৌছতেই ডিআরআই আধিকারিকেরা ট্রেনের দশ নম্বর কোচের যাত্রী শেখ সইফুলের তল্লাশি নেয়।তার কাছ থেকে উদ্ধার হয় ১৩ পিস সোনার বিস্কুট।সোনার বৈধ নথিপত্র না দেখাতে পারায় সোনার পাচারের অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করে ডিআরআই।

ডিআরআই সূত্রে খবর, সোনা ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে অসমে শেখ সইফুলের কাছে এসে পৌছায়।২ কিলো ১৫৮ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।যার বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ ১ হাজার টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbetmobilbahisritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes