ফুলবাড়িতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

রাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারিঃ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ফুলবাড়িতে।রবিবার গভীর রাতে ফুলবাড়ি বাজারের এক চৌকিদারকে বেঁধে রেখে সোনার দোকানে চুরি করে চম্পট দেয় চোরের দল।

দোকানের মালিক রণদীপ মন্ডল বলেন, রাত সাড়ে ৩টা নাগাদ বাজারের এক চৌকিদার আমাকে ফোন করে চুরির ঘটনাটি জানায়।সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছে গিয়ে দেখি দোকানের শাটার ভেঙে অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী খোয়া গিয়েছে।৮০ – ৯০ হাজার টাকার অলঙ্কার চুরি সহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।দোকানের সিসিটিভি ক্যামেরায় কয়েকজনকে দেখা গিয়েছে।বাজারে পাহারায় থাকা দুইজন চৌকিদারের মধ্যে চোরের দলটি একজনকে বেঁধে রাখে, তবে অন্যজন পালিয়ে যায়।তবে দোকানের সিন্দুক কাটার চেষ্টা করলেও পারেনি।

চৌকিদার নাসির মহম্মদ বলেন,  ওই চোরের দলের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে বেঁধে রাখে।প্রায় আধ ঘন্টা  পর চোরের দলটি পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes