শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানে বড় পদক্ষেপ, কলকাতা থেকে আসছে বিশেষ দল

শিলিগুড়ি, ১৫ মেঃ শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ। কলকাতা থেকে আসছে বিশেষ দক্ষতাসম্পন্ন ট্রাফিক পুলিশের একটি দল।আগামী সপ্তাহে শহরে এসে শিলিগুড়ির ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন তারা।পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বে এই দলটি শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করবে। এদিন বিষয়টি জানান ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, কলকাতার এই দলটি শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে এবং যানজট কমাতে সাহায্য করবে। রাজ্যের নতুন সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও প্রচার অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যেই পথ দুর্ঘটনা রুখতে ইস্টার্ন বাইপাস এলাকায় স্পিড ডিটেকশন ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলি দ্রুতগতিতে চলা যানবাহন পর্যবেক্ষণ করবে এবং অতিরিক্ত গতির জন্য চালান কাটা হবে।আগামীতে শহরের অন্যান্য জায়গায় এই ধরনের ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *