শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে জল্পেশ মন্দির পরিদর্শন করলো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল

জলপাইগুড়ি, ১০ জুলাইঃ শ্রাবণী মেলা উপলক্ষে জলপাইগুড়ির জল্পেশ মন্দির পরিদর্শন করলো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল।খতিয়ে দেখলো মেলার প্রস্তুতি।

জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা।প্রতিবছরের মত এবারও তিস্তা নদীর বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার ভক্ত জল্পেশ মন্দিরে এসে বাবা জল্পেশ্বরের মাথায় জল ঢালবেন।

সুষ্ঠভাবে মেলা পরিচালনা করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।এদিন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল, জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ আধিকারিক, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা জল্পেশ মন্দির পরিদর্শন করেন। মন্দির চত্বর ও মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা।

ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes