দুধের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ বিএসএফ স্বামীর বিরুদ্ধে

জলপাইগুড়ি, ২৩ মার্চঃ দুধের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে স্ত্রীকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার  অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রানীনগরে।মৃতার নাম রীতা যাদব(৩০)।অভিযুক্ত স্বামী জলপাইগুড়ি রানীনগরে বিএসএফ এ কর্মরত।

জানা গিয়েছে, ৯ বছর আগে উত্তরপ্রদেশের বাসিন্দা সঞ্জয় কুমারের সঙ্গে রীতা যাদবের বিয়ে হয়।তাদের ৭ মাসের কন্যা সন্তান রয়েছে।অভিযোগ, কয়েক বছর আগে সঞ্জয় কুমার তাঁর বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।এই বিষয়টি জানতে পারে রীতা।এই নিয়েই ঝামেলা চলছিল দুজনের।এই কারণে গত ১ বছর ধরে বাপের বাড়িতেই ছিলে রীতা।গত ২৫ ফেব্রুয়ারি রীতাকে তাঁর ভাই জলপাইগুড়ি রানীনগরে স্বামীর কাছে দিয়ে যায়।

মৃতার পরিবারের অভিযোগ, সোমবার দুধের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে খুন করে  ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয় রীতাকে তার স্বামী।মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া  হয়েছে।

বিএসএফ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় কুমার বিএসএফ এর ১৮০ নম্বর ব্যাট্যালিয়নের কনস্টেবল পদে কর্মরত।অভিযুক্তকে আটক করেছে বিএসএফ।গোটা ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasussezar casinotophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetjojobetgrandpashabettipobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerbettilt girişcasibomGrandpashabetmatbet girişmatbet girişpusulabet girişcasibom girişcasibom girişVDCasinonesinecasinoromabetromabetgameofbetradissonbetpalacebetbetbeywbahiscratosroyalbetbetpuanjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomgrandpashabetbahiscasinowbahis girişcasibomjojobetgrandpashabetholiganbetmatbetjojobetbetciosekabetjojobetmarsbahisgrandpashabetbetciopusulabetholiganbetgrandpashabetpornodinamobetŞans Casinocasibomjojobet dinamobet güncel adresazhar-itay.com grandpashabetgrandpashabetpusulabet girişbetwooncasibomjojobet Built with ❤︎ by appycodes