ফাঁসিদেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

ফাঁসিদেওয়া, ১৪ জুলাইঃ পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী।‌ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার কোকরাজোত এলাকায়।মৃতার নাম গীতা সোরেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ বছর আগে রঞ্জিত সোরেনের সঙ্গে বিয়ে হয় গীতা সোরেনের। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। বহুবার সালিশি সভা করে সমস্যা সমাধানের চেষ্টাও করা হয়।এদিকে গতকাল রাতে স্বামী ও স্ত্রী মেলা থেকে ফিরে ঘুমিয়ে পড়ে।এরপর গভীর রাতে  চিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা।ঘরের দরজা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গীতা।ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত রঞ্জিত সোরেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরে ফাঁসিদেওয়া থানার আত্মসমর্পণ করে অভিযুক্ত।

অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

গোটা ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান মৃতার মা কুইলা হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbetmobilbahisritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes