প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাসের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

রাজগঞ্জ,১১ জুলাইঃ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাসের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক।সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতের নাম দীপঙ্কর দাস।তার বাড়ি বেলাকোবা সংলগ্ন মুরগীভিটায়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গরীবদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার কথা। অথচ সেই গ্যাস সংযোগ দেওয়ার নামে এক থেকে দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দীপঙ্কর দাসের বিরুদ্ধে।

জানা গিয়েছে, এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত দীপঙ্কর দাস উজ্জ্বলা গ্যাসের স্টক রেখে এলাকার কয়েকজনকে এক থেকে দেড় হাজার টাকায় তা বিক্রি করছিলেন।সেই অভিযোগ থানায় জানিয়েছিলেন প্রকাশ দাস।

এদিকে  বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, দলের কোনও পদেই নেই ওই যুবক।বিধানসভা ভোটের মুহূর্তে এরকম অনেকেই এসেছেন নিজের স্বার্থে।দোষী হলে শাস্তি হোক।

অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, এলাকার অনেকের সঙ্গেই দুর্নীতি করেছেন অভিযুক্ত।বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা থাকলেও তার জন্য টাকা নিয়েছে।এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনিও।

রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে দীপঙ্কর দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ১৪ দিনের রিমান্ডে চেয়ে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom holiganbetDeneme Bonusu Veren SitelerbahiscasinoultrabetgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinoholiganbetazhar-itay.com grandpashabetpusulabetgobahishopbalabetgarantijojobet güncel girişbelugabahisDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomporn livegrandpashabetcasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetmarsbahisgrandpashabetmarsbahispusulabetgrandpashabetjojobetjojobetjojobetjojobetpusulabetholiganbettambetmercurecasino girişbetplayMercurecasinocasibomgrandpashabetbettilt girişbettiltmatbetimajbetvdcasinomatbet güncel girişbetciopusulabetamkbet girişamkbetesbet girişibizabet girişibizabetjojobetcashwin girişbetgitjojobetgrandpashabetpusulabetgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes