ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের তেলিপাড়ায় বেহাল নিকাশি ব্যবস্থা, দুর্ভোগে স্থানীয়রা

শিলিগুড়ি, ১০ জুলাইঃ ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকায় নিকাশী নালার বেহাল অবস্থা।দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গিয়েছে, সামান্য বৃষ্টি হলেই জল বেরোনোর কোনো সঠিক ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ছে। ফলে নিত্যদিনের যাতায়াতে
এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুবার লিখিতভাবে প্রধানকে জানানো হয়েছে।কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে এলাকায় আরও একটি নতুন সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এক প্রভাবশালী ব্যক্তি নিজের জায়গায় বহুতল বাড়ি নির্মাণ করেছেন। নির্মাণ নিয়ে আপত্তি না থাকলেও, তার বাড়ির সামনে রাস্তার অংশে অনেকটা উঁচু করে বালি ফেলে রাস্তা উঁচু করেছেন।যদিও দুই পাশে ড্রেন তৈরি করা হয়েছে, তবে সেই ড্রেন দিয়ে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির সময় জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এই বিষয়ে প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মূল রাস্তায় কিছুদিন আগে বালি-পাথর ফেলে মেরামতির কাজ করা হয়েছে। তবে পাশের গলিতে কাজ হয়নি। জল কোন পথে বের হবে তা নিয়ে পঞ্চায়েতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পঞ্চায়েত যদি আমাদের সঙ্গে বসে, তাহলে নিকাশী ব্যবস্থার সমাধান করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes