শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান তিন থানা পুলিশের, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন অভিযুক্ত

শিলিগুড়ি, ১৬ মেঃ শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তিনটি থানার পুলিশ। এক রাতেই তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালায়।প্রণব মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি অটোমেটিক পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়।অভিযুক্ত সমরনগর অটো স্ট্যান্ড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে মাটিগাড়া থানার পুলিশ হিমাচল বিহার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক যুবককে গ্রেফতার করে। তল্লাশিতে যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃতের নাম এমডি সরিপ।পেশায় টোটো চালক এবং উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাইক চুরির অভিযোগে আগেও গ্রেফতার হয়েছিল যুবক। অন্যদিকে ১০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতের নাম দীপঙ্কর রায়।শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। প্রধাননগর ও মাটিগাড়া থানার পুলিশ দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে।অন্যদিকে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinbatumslotganobetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibomjojobet StarzbetStarzbetgrandpashabetcasibomxslotcasibomcasibomtipobetbetwoon girişchild pornesrar satın aljojobetgrandpashabetcasibomcasibommarsbahis girişgrandpashabet girişpusulabet girişvdcasino girişmeritkingmeritking Built with ❤︎ by appycodes