বৈকন্ঠপুর জঙ্গলে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক-এলাকা পরিদর্শন করলেন বনমন্ত্রী

শিলিগুড়ি ,২ আগস্টঃ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বৈকন্ঠপুর জঙ্গলে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক।ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিবনগর এলাকায় জঙ্গলের কাছে রয়েছে ১৪৩ হেক্টর জমি। সেখানেই কিছু জমি নিয়ে পর্যটন কেন্দ্র তৈরি হবে। রবিবার সেই এলাকা পরিদর্শনে করলেন বনমন্ত্রী।

এদিন বনমন্ত্রী মনোজ ওঁরাও, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায় সহ অন্যান্য বিধায়ক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন।

এদিন বনমন্ত্রী জানান, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই সম্পূর্ণ ইকো ট্যুরিজমের আদলে পার্কটি গড়ে তোলা হবে। কী কী পরিকাঠামো তৈরি হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শীঘ্রই সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করে প্রকল্পের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes