ফুলবাড়ি বাইপাসে ফের চালু হল টোল সংগ্রহ

ফুলবাড়ি, ১৫ মেঃ ফুলবাড়ি বাইপাসে ফের চালু হল টোল সংগ্রহ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপির কর্মী-সমর্থকেরা গিয়ে ওই টোল প্লাজায় টোল আদায় বন্ধ করে দেয়। বিজেপির তরফে অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরে SJDA-র নাম করে সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছিল। বিভিন্ন ছোট-বড় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হত বলে অভিযোগ। সেই পালাবদলের দিন থেকেই বন্ধ ছিল টোল সংগ্রহ। SJDA সূত্রে খবর, গত ৪ মে থেকে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে টোল সংগ্রহ বন্ধ ছিল। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল বলে দাবি কর্তৃপক্ষের।এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তার আবেদন জানানো হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)-র আবেদনের পর শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় টোল প্লাজা চালু হয়। আজ থেকেই ফের শুরু হয়েছে টোল আদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *