উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি, শিলিগুড়ি
রাজ্যে রাজনৈতিক পালাবদল! ফুলবাড়ি বাইপাসে বন্ধ হল টোল সংগ্রহ
ফুলবাড়ি, ৫ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার ফুলবাড়ি বাইপাসে বন্ধ হয়ে গেল টোল সংগ্রহ। এদিন বিজেপির কর্মী-সমর্থকেরা গিয়ে টোল আদায় বন্ধ করে দেয়।
অভিযোগ, দীর্ঘদিন ধরে SJDA-র নাম করে ফুলবাড়ি বাইপাস থেকে ফুলবাড়ি-ঘোষপুকুর রাস্তায় অবৈধভাবে টোল তোলা হচ্ছিল।
বিভিন্ন ছোট-বড় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি থেকে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হত বলে অভিযোগ।
বিজেপি নেতা রাজীব সাহা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে অবৈধভাবে এই টাকা নেওয়া হচ্ছিল। রাজ্যে পালাবদলের পর গতকালই বিজেপি কর্মীরা এসে প্রথমে টোল সংগ্রহ বন্ধ করে দেয় ।
আজও গাড়ি চালকদের জানিয়ে দেওয়া হয়েছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আর কোনও টোল দিতে হবে না।
হঠাৎ টোলমুক্ত রাস্তায় স্বস্তির হাসি ফুটেছে গাড়িচালকদের মুখে।
