টোটো চলাচল বন্ধের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের

শিলিগুড়ি, ১৮ জুনঃ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল বন্ধের প্রতিবাদে এয়ারভিউ মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের সদস্যরা। সকাল থেকেই বহু টোটো চালক একত্রিত হয়ে বিক্ষোভে যোগ দেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।


বিক্ষোভকারীদের দাবি, আগে যেভাবে স্টিকার ভিত্তিক নির্দিষ্ট রুটে টোটো চলাচল করত, সেই পুরনো নিয়ম পুনরায় চালু করতে হবে।হঠাৎ করে বিভিন্ন রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বহু চালক চরম আর্থিক সংকটে পড়েছেন।অনেকেই ঋণ নিয়ে টোটো কিনেছেন।বর্তমান পরিস্থিতিতে কীভাবে সংসার চালাবেন বা কিস্তি পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।


টোটো চালকেরা জানান, বিষয়টি নিয়ে এসডিও অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করতে গেলেও তিনি কলকাতায় থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। যদিও পরে তাদের আশ্বাস দেওয়া হয় যে তিনি ফিরে এসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।


অন্যদিকে, বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গেও টোটো চালকেরা দেখা করেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন টোটো চালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobettophillbetmobilbahisjojobetjojobet girişpusulabetpusulabetkargabetCasibomcasibomholiganbetpusulabetpusulabetgrandpashabetcasibomxslotcasinoroyaltipobetGrandpashabet Güncel Girişchild pornesrar satın algrandpashabetholiganbetcasibomcasibomgrandpashabet güncel girişholiganbet girişmatbet güncel girişvdcasino girişcasibomjojobetromabet girişmatbetimajbetsekabetmarsbahisgrandpashabetmeritkingjojobetinterbahiscasinomilyonteosbetbahiscasinoradissonbetcratosroyalbetgrandpashabetcasibomjojobetgrandpashabetgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes