রাজগঞ্জ, ২৩ মেঃ সাহুডাঙ্গির ছিন্নমস্তা কালী মন্দিরের সামনের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির, চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতের নাম ভাস্কর ঘোষ,(৫৬)। কোচবিহার জেলার হাজরা পাড়ার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা গোপাল ভক্ত জানান, শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ তিনি খবর পান যে রেল লাইনে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। ঘটনাস্থলে এসে দেখেন ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
