ফুলবাড়ি, ২৮ জুনঃ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ সংলগ্ন রেললাইনে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেললাইনের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের আধিকারিকরা।
পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক ভট্ট। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় স্কুল বাস চালক ছিলেন।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
