পঞ্চনই নদীর বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে দিল পুরনিগম

শিলিগুড়ি, ৯ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চনই নদীর বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হল।
জানা গিয়েছে, নদীর বাঁধের উপর অবৈধভাবে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে পুর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন। এই অভিযানকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে ঘটনাস্থলে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান,নদীর বাঁধের ওপর যে কোনও ধরনের অবৈধ নির্মাণ ভবিষ্যতে জলনিকাশি ব্যবস্থা ও বাঁধের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান সকলেই।
এদিকে পুরনিগমের তরফে জানানো হয়েছে, সরকারি জমি, নদী বাঁধ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট এলাকায় অবৈধ দখল বা নির্মাণের বিরুদ্ধে আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes