নকশালবাড়ি, ১২ মেঃ অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে নকশালবাড়ির রথখোলা এলাকায় ধরা পড়লো থাইল্যান্ডের দুই বাসিন্দা।গ্রেফতার করা হয়েছে আরও এক ভারতীয় সহ নেপালের বাসিন্দাকে।
জানা গিয়েছে, ধৃতরা হল নুসরা কিংওয়ান ও শাওনি চালাসিয়া থাইল্যান্ডের বাসিন্দা।অন্যদিকে শ্রেষ্ঠ ভরটালি নেপালের বাসিন্দা ও মহম্মদ সলেমান ভারতীয় বাসিন্দা। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র ।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এসএসবির জওয়ানরা ৪ জনকে ধরে ফেলে। এরপর তাদের নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।ধৃত থাইল্যান্ডের নাগরিকদের মধ্যে একজনের কাছে ভারতীয় ভিসা, অপরজনের কাছে ই-ভিসা ছিল। ঘটনায় একটি চারচাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে । গোটা ঘটনার তদন্তে পুলিশ।
