শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তী পালন

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।

এদিন ভানুভক্ত আচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ রাজু বিস্ত। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ত বলেন, আদিকবি ভানুভক্ত আচার্য নেপালি ভাষা ও সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। তার সাহিত্য ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।ভানুভক্ত আচার্যের অবদান শুধু নেপালি ভাষা ও সাহিত্যেই সীমাবদ্ধ নয়, তার সৃষ্টি ভারত ও নেপাল-সহ সমগ্র নেপালি ভাষাভাষী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes