ভেঙে ফেলা হল শিলিগুড়ির দার্জিলিং মোড়ে থাকা  বিশ্ববাংলা লোগো

শিলিগুড়ি, ২৫ মেঃ শিলিগুড়ির দার্জিলিং মোড়ে থাকা বিশ্ববাংলা লোগো ভেঙে ফেলা হল সোমবার। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে তৈরি হওয়া এই লোগোটি এদিন সকালে প্রশাসনের উপস্থিতিতে ভাঙা হয়।

মেয়র জানান, চারলেনের রাস্তার কাজের জন্য ভবিষ্যতে লোগোটি সরানো যেত এবং সেই জন্য কিছুটা সময়ও ছিল। তবে তার আগেই রাজ্য সরকারের সিদ্ধান্তে এটি ভেঙে ফেলা হয়েছে। উল্লেখ্য, কলকাতা থেকে এসে এই বিশ্ববাংলা লোগোটি তৈরি করা হয়েছিল

এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ শোভা সুব্বা জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনেই বিশ্ববাংলা লোগোটি ভেঙে ফেলা হয়েছে।

প্রসঙ্গত রাজ্যে পালাবদলের পর বিশ্ববাংলা লোগো সরানো হয়েছে। তার জায়গায় অশোক স্তম্ভ ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *