স্ত্রীকে খুন! অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ  

শিলিগুড়ি, ১৪ মার্চঃ স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম মহম্মদ আজমুদ্দিন।  

উল্লেখ্য, গত শনিবার কাশ্মীরা খাতুনকে খুনের অভিযোগ দায়ের করা হয় প্রধাননগর থানায়।মৃতার পরিবারের অভিযোগ, ২০০৮ সালে এনজেপির কাশ্মীরা খাতুনের সঙ্গে দাগাপুরের হাতিডোবার বাসিন্দা আজমুদ্দিনের বিয়ে হয়।বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল।তবে কিছুদিন যেতেই বিভিন্ন বিষয়ে বিবাদ শুরু হয় কাশ্মীরা ও আজমুদ্দিনের।অভিযোগ, আজমুদ্দিন প্রায় সময়ই কাশ্মীরাকে মারধর করতো।স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যরাও অত্যাচার করতো বলে অভিযোগ।শুক্রবার রাতেও ঝগড়ার সময় আজমুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কাশ্মীরার ওপর হামলা চালায়।এরফলে মৃত্যু হয় কাশ্মীরার।এরপর পালিয়ে যায় আজমুদ্দিন।

ঘটনার পর মৃতার পরিবারের তরফে শনিবার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার আজমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes