শিলিগুড়ি, ৬ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাঁশঝাড় মোড় এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম রাহুল ছেত্রী।যুবক সিকিমের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, রাহুল কয়েক মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন।সেখানে থেকে একটি নার্সিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ির মালিক ঘরের ভেতরে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
