উত্তরপ্রদেশ থেকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ নাবালিকা, গ্রেফতার যুবক

শিলিগুড়ি,১৬ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশ থেকে উদ্ধার হল শিলিগুড়ির নিখোঁজ নাবালিকা।ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম বিবেক বাসফোর(১৯)।

জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি ভক্তিনগর থানা এলাকার দশরথপল্লী এলাকার বাসিন্দা ১৭ বছরের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায়।পরিবারের তরফে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাবালিকাকে তারই প্রতিবেশী যুবক বিবেক অপহরণ করেছে।এরপর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে উত্তরপ্রদেশে নাবালিকার সন্ধান পায় পুলিশ।সেইমতো ভক্তিনগর থানার এসআই সতীশ রুচেলের নেতৃত্বে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় ভক্তিনগর থানার পুলিশের এক টিম।উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।পাশাপাশি নাবালিকাকে অপহরণ করার অভিযোগে বিবেককে গ্রেফতার করে পুলিশ।গতকাল রাতে দুজনকে নিয়ে শিলিগুড়ি পৌছায় পুলিশ।আজ ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes