রাজগঞ্জ, ৩০ জানুয়ারিঃ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ৬০ জন। বুধবার রাজগঞ্জ ব্লক কংগ্রেস ও জলপাইগুড়ি জেলা আইএনটিইউসির উদ্যোগে রাজগঞ্জের হাতিমোড় সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর শহীদ দিবস পালনের এক কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্মল ঘোষ দস্তিদার ও রাজগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি দেবব্রত নাগের হাত ধরে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।
