কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

বাগডোগরা, ১ ফেব্রুয়ারিঃ পাচারের আগে ১ কোটি ৭৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম আব্দুল র‌উফ বিশ্বাস।মালদার কালিয়াচকের বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বাগডোগরার পানিঘাটা মোড়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৮৫০ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা।

ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelergameofbetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetMeritkingJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes