সাইকেলের যন্ত্রাংশের আড়ালে পাচারের চেষ্টা! ১০ হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার-গ্রেফতার ২

ফুলবাড়ি, ৫ মেঃ ট্রাক ভর্তি সাইকেলের যন্ত্রাংশের আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা। এসটিএফ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকার এক হোটেলের পার্কিংয়ে থাকা ট্রাকে অভিযান চালিয়ে এই সাফল্য মেলে।ঘটনায় গ্রেফতার ট্রাকচালক ও সহকারী চালক।ধৃতরা হল হারদীপ সিং ও মনজিৎ সিং। দুজনেই পাঞ্জাবের বাসিন্দা।

জানা গিয়েছে, পাঞ্জাব থেকে একটি ট্রাকে সাইকেলের যন্ত্রাংশ আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সাইকেলের যন্ত্রাংশের আড়ালেই পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার যৌথভাবে অভিযানে চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও এসটিএফ।ট্রাক থেকে উদ্ধার হয় ১০ হাজার বোতল কফ সিরাপ। যার বাজারমূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।

সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes