ঝড়ো হাওয়া-বৃষ্টিতে ১৫ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ে বিশালাকার গাছ, বিদ্যুৎহীন এলাকা

শিলিগুড়ি, ২৯ মেঃ মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ে বিশালাকার গাছ।ঘটনায় হতাহতের কোনো খবর নেই।তবে এখনও অবধি বিদ্যুৎহীন গোটা এলাকা।

জানা গিয়েছে, গতকাল রাতে শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডে উদয়ন সমিতি ক্লাবের পাশে একটি বাড়িতে বৃষ্টির সময় ভেঙ্গে পড়ে বিশালাকার গাছ।ঘটনায় বিদ্যুতের পোল ভেঙে যায় ও বিদ্যুতের তার ছিড়ে পড়ে।বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।ঘটনার পরই গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এদিন বাড়ির মালিক বলেন, গত কাল রাত সাড়ে দশটা নাগাদ ঝড়ে বিশাল গাছটি বাড়িতে ভেঙে পড়ে।এরপরই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা।রাতে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র আসেন। তিনি গাছটিকে সরানোর ব্যবস্থা করে দেন।তবে এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes