শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৬ মার্চঃ শিলিগুড়ি থেকে বৃন্দাবনে পাচার হওয়ার কথা ছিল কোটি টাকার সোনা।তাঁর আগেই তিনজনকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের নাম মুরারিলাল সোনি, সোনপাল সাইনি এবং শ্রী বৈজু।মুরারিলাল রাজস্থানের বাসিন্দা এবং বাকি দুজন মথুরার বাসিন্দা।  

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি নেয় ডিআরআই।তল্লাশিতে গাড়ির ভেতরে একটি বিশেষ চেম্বার পাওয়া যায়।এরপর সেই চেম্বার খুলতেই সেখান থেকে ২৩ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়।যার কোনো বৈধ নথী ছিল না।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে ডিআরআই।

ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান, ডিআরআই একটি গাড়ি থেকে ২ কেজি ৬৬৮ গ্রাম সোনা উদ্ধার করেছে।যার বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি।উদ্ধার হওয়া সোনা দুবাইয়ের। ধৃতরা শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তি রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশী সোনা কেনার জন্য একটি চুক্তি করে।এরপর ব্যক্তিকে কিছু টাকাও দেয় তারা।এরপর সোনা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে শিলিগুড়ি পৌঁছায়।সোনা নিয়ে বৃন্দাবন যাওয়ার আগেই ডিআরআই দল তাদের গ্রেফতার করে।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।ধৃত ৩ জনের বয়ানের ভিত্তিতে রাজকুমার আগরওয়ালের বাড়িতেও অভিযান চালানো হয়।সেখান থেকে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়।তবে রাজকুমার আগরওয়াল পলাতক।

অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, তাঁর মক্কেলকে ডিআরআই ভুলভাবে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetmobilbahisjojobetJojobetJojobetJojobetjojobetmariobeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdeneme bonusu veren siteleriptvmatbetmatbetimajbetgrandpashabetvdcasinopusulabetholiganbetjojobetmegabahisgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkavbetjojobetjojobet güncel girişjojobetmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet girişgrandpashabetholiganbetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetjojobetjojobetjojobetjojobetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetcasibomcasibomgrandpashabetcratosroyalbet girişesbet girişcratosroyalbetbetpuan girişgrandpashabetmatbet güncel girişmatbetimajbetpusulabetsuperbetinpusulabet güncel girişbetciobetpuangrandpashabetwbahis girişwbahisgrandpashabettambetbetsalvador girişbetsalvadorjojobetjojobetgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişsuperbetin giriştaraftarium24deneme bonusu veren sitelermegabahis Built with ❤︎ by appycodes