সাহুডাঙ্গি সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান, ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

রাজগঞ্জ, ১৪ মেঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ জনকে গ্রেফতার করলো ভোরের আলো থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সাহুডাঙ্গি সংলগ্ন ক্যানেল মোড় এলাকায় অভিযান চালায় ভোরের আলো থানার পুলিশ।অভিযানের সময় একটি মোটরবাইকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম জিবিতেশ রায় ও আব্দুল সামাদ।দুজনই মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।


উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes