রাজগঞ্জে তিনটি লরির সংঘর্ষে আহত ১

রাজগঞ্জ, ৭ মার্চঃ রাজগঞ্জের সারিয়ামে তিনটি লরির সংঘর্ষে আহত ১।ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে সারিয়ামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে একটি লরি আগে থেকেই দাঁড়িয়ে ছিল।জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটির পেছনে পরপর দুটি লরি ধাক্কা মারে।সংঘর্ষের জেরে মাঝে থাকা গাড়ির চালক গুরুতর জখম হন।ঘণ্টাখানেক গাড়িতেই আটকে ছিলেন চালক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং রাজগঞ্জ থানার পুলিশ।এরপর গ্যাস কাটার দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes