দীপাবলির রাতে শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা

শিলিগুড়ি, ২৫ অক্টোম্বরঃ দীপাবলির রাতে শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডের পরেশ নগর এলাকায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এদিন বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগকে।খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় পুড়ে যায় সেই বাড়িতে রাখা ৮টি বাইক।

এই বিষয়ে দমকল বিভাগের আধিকারিক জানান, আগুন লাগার খবর পেয়েই আমরা আসি।তবে আগুন নিভিয়ে ফেলার আগেই বাড়িতে থাকা ৮টি বাইক পুড়ে গিয়েছে।তবে আগুন কিভাবে লাগলো জানা যায়নি।তার তদন্ত করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস।তিনি বলেন, দীপাবলির দিনে ওয়ার্ডে বড় ঘটনা হতে পারতো।সময়ে থাকতেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।ওই বাড়িতে বাইক রাখা হয়।সেখান থেকে সম্ভবত পেট্রোল পড়েছিল এবং প্রদীপ ও মোমবাতির সংস্পর্শে এসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes