চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল প্রধাননগর থানার পুলিশ

শিলিগুড়ি, ৩১ জুলাইঃ চুরি ও হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল প্রধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ দায়ের হয়।তার তদন্তে নেমে ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এরপর আজ প্রধাননগর থানায় মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হল। চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হন সকলে।পুলিশকে ধন্যবাদও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes