শিলিগুড়িতে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতি গ্রেফতার

শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম পঙ্কজ রায়, সাগর মঙ্গর, অসীম ছেত্রী, আয়ুস খাতি এবং আনমোল প্রধান।তাদের মধ্যে পঙ্কজ রায় কুখ্যাত অপরাধী।পঙ্কজ প্রধাননগর থানা অন্তর্গত এলাকার বাসিন্দা এবং বাকিরা দার্জিলিং এর বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে ৪৬ নম্বর ওয়ার্ডের রাজীবনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতি অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছে।এরপরই অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী পঙ্কজ রায় সহ পাঁচ জনকে ধরতে সক্ষম হয় পুলিশ।বাকিরা পালিয়ে যায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সামগ্রী।

পুলিশ সূত্রে খবর, ধৃত পঙ্কজ রায় এর আগে মাদক কারবারে গ্রেফতার হয়েছিল এবং বেশকিছুদিন সংশোধনাগারে ছিল।সংশোধনাগার থেকে বেরিয়ে ফের দুষ্কৃতি কার্যকলাপ শুরু করে সে।ধৃত পাঁচজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbetmobilbahisritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes