জলপাইগুড়িতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি! ৬ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার-গ্রেফতার ৩

জলপাইগুড়ি, ২৩ মেঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কতোয়ালি থানার পুলিশ।চুরির ঘটনায় গ্রেফতার তিন।উদ্ধার হয়েছে ছয় লক্ষ টাকার সোনার গয়না।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ডাক্তার দেখাতে শিলিগুড়িতে গিয়েছিলেন জলপাইগুড়ি শহরের পানপাড়ার একটি পরিবার। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে আলমারিতে থাকা বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল।


শিলিগুড়ি থেকে ফিরে এসেই চুরির ঘটনা দেখতে পান।এরপর জলপাইগুড়ি কতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একে একে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া প্রায় ছয় লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে।আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes