কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি, ১৬ মেঃ কোটি টাকার ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করল এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর আসে এসওজি’র কাছে।সেই খবরের ভিত্তিতে রবিবার স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ থানা অন্তর্গত বানেশ্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারী রবি বিশ্বকর্মা, গোদাই বিশ্বাস ও বিজয় রায়কে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে ৮০০ গ্রাম এর বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়।যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

এরপর ভক্তিনগর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes