রাজগঞ্জে আগুনে পুড়ে নষ্ট কৃষকের ৮ বিঘা জমির ধান

রাজগঞ্জ, ৪ ডিসেম্বরঃ আগুনে পুড়ে গেল এক কৃষকের ৮ বিঘা জমির ধান।রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঢেড়ারবাড়ি এলাকার ঘটনা।

জানা গিয়েছে, জমি থেকে ধান কেটে গাদা করে রেখেছিলেন।শুক্রবার গভীর রাতে সেই ধানের গাদায় আগুন ধরে যায়।ঘটনায় ভেঙে পড়েছেন কৃষক কৃপাচরণ রায় ও তার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১ টা নাগাদ ধানের গাদায় আগুন লাগে।স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্তে আনে।অভিযোগ, কেউ বা কারা এই আগুন লাগিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes