করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ১১ মার্চঃ করোনা ভাইরাস নিয়ে রাজগঞ্জের বেলাকোবায় সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করা হল।

বুধবার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সভাকক্ষে  রাজগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীদের নিয়ে শিবিরের আয়োজন করা হয়।শিবিরে করোনা ভাইরাস কি এবং কিভাবে তার সংক্রমনকে প্রতিরোধ করা যায় এই বিষয়ে আলোচনা করা হয়।

রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) শুভদীপ সরকার করোনা ভাইরাস নিয়ে  বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, তৃণমূলের ব্লক সভাপতি লৈক্ষ্যমোহন রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes