‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে দূর্গোৎসব পালন করল মাড়োয়ারি যুব মঞ্চ

শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখার তরফে ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে দূর্গোৎসব পালন করা হল।

এদিন মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের মহিলাদের শাড়ি, পুরুষদের ধুতি এবং প্যান্ট শার্ট বিতরণ করা হয়।এর পাশাপাশি আবাসিকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখার সভাপতি গোপাল শর্মা বলেন, প্রত্যেক বছর ‘আপনা ঘর’ এর আবাসিকদের সঙ্গে পূজা পরিক্রমা করে দূর্গোৎসব পালন করা হয়ে থাকে।তবে এবছর করোনার কথা মাথায় রেখে আবাসিকদের নিয়ে দিনটি কাটানো হল।এদিনের কর্মসূচিতে মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes