প্রেমিকার মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক, অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের

শিলিগুড়ি, ১৫ জুলাইঃ প্রেমিকার মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক যুবক।এমনটাই অভিযোগ তুলে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো মৃতের পরিবার।মৃতের নাম তুষার সাহা।শিলিগুড়ি কলেজের ছাত্র ছিল সে।শিলিগুড়ি সংলগ্ন ফাঁপড়ি এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় তুষার। বাড়িতে ফিরে এসে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান মা।এরপরই তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফাপড়ি এলাকায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন আজ সকালে প্রেমিকার সঙ্গে কথা বলেছিল তুষার।তার সঙ্গে কথা বলার পরই এই ঘটনা ঘটেছে।প্রেমিকার বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।

ঘটনার পর শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকার মৃতের প্রেমিকার বাড়িতে বিক্ষোভ দেখান পরিবার ও প্রতিবেশীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


pashagaminglunabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomcasinowontipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabettarafbetbonus veren sitelertarafbetjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın aljojobetGrandpashabetbonus veren sitelercasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerpalacebetŞans Casinocasibomjojobet Built with ❤︎ by appycodes