আর কিছুদিন পরই দোল উৎসব! আবির কারখানায় চলছে চরম ব্যস্ততা

শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ আর কিছুদিন পরই দোল উৎসব।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি।বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আবিরের চাহিদাও বাড়তে শুরু করেছে। আর সেই চাহিদা মেটাতে ব্যস্ত আবির প্রস্তুতকারকেরা।

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ছোট ফাঁপড়ি এলাকার একটি আবির কারখানায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে জোর কদমে কাজ। শ্রমিকরা কেউ রং মেশাচ্ছেন, কেউ শুকনো আবির চালুনি দিয়ে ছেঁকে নিচ্ছেন, আবার কেউ প্যাকেটজাত করার কাজে ব্যস্ত। কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবছর চাহিদা অনেকটাই বেড়েছে। তাই আগেভাগেই উৎপাদন বাড়ানো হয়েছে।

কারখানার এক কর্তা জানান, “আমরা সম্পূর্ণ হাতে তৈরি আবির প্রস্তুত করি।কোনও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না। প্রাকৃতিক উপাদান এবং ত্বকবান্ধব রং ব্যবহার করায় আমাদের আবিরের আলাদা চাহিদা রয়েছে।

এখানকার তৈরি আবির শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গেই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সরবরাহ করা হয়।

বর্তমানে ক্রেতাদের মধ্যে সচেতনতা বেড়েছে। ত্বকের ক্ষতি, অ্যালার্জি বা পরিবেশ দূষণের আশঙ্কায় মানুষ এখন কেমিক্যালমুক্ত ও পরিবেশবান্ধব আবিরের দিকেই বেশি ঝুঁকছেন।সেই কারণেই হাতে তৈরি ও নিরাপদ আবিরের চাহিদা বেড়েছে বাজারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes