আগামীকাল থেকে ডিজিটাল মাধ্যমে শুরু হচ্ছে জনগণনা, ট্যাবলো’র উদ্বোধন করলেন জেলাশাসক

শিলিগুড়ি, ৩১ জুলাইঃ পয়লা আগস্ট থেকে ডিজিটাল মাধ্যমে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে জনগণনার প্রথম ধাপ।এই কর্মসূচিকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো প্রশাসন।

শুক্রবার দার্জিলিং এর জেলাশাসক আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে বিশেষভাবে নির্মিত একটি ‘জনগণনা ২০২৭-এর প্রচার ট্যাবলো’র উদ্বোধন করেন। এই ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনগণনা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। এবারে ডিজিটাল মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন নাগরিকেরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের জনসংখ্যা ও সামাজিক-অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হয়। এবার স্ব-নথিভুক্তিকরণ পদ্ধতির মাধ্যমে মানুষ নিজেরাই অনলাইনে তথ্য প্রদান করতে পারবেন, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes