আমবাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ২৮ জুলাইঃ আমবাড়ি মুনলাইট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।

জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা থেকে শিবির শুরু হয়েছে যা দুপুর ২ টা পর্যন্ত চলবে।শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।

এই বিষয়ে মুনলাইট ক্লাবের সদস্য দেবব্রত ভৌমিক জানান, গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষেরা অর্থের অভাবে শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না।তাদের কথা চিন্তা করে কয়েকবছর ধরে আমাদের ক্লাবের উদ্দ্যোগে এই শিবিরের আয়োজন করা হচ্ছে।আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে।এই ধরনের শিবির পেয়ে খুশি গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes