আমবাড়িতে বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

রাজগঞ্জ, ১০ মেঃ আমবাড়িতে বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিলকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়। এদিন বিজেপির কর্মী ও সমর্থকেরা বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করে আনন্দ উদযাপন করেন। এদিন আমবাড়ি গোকুলভিটা, বিজনেস কলোনি, কামারভিটা, মহামায়া কলোনি, সুদামগঞ্জ, সাহেবপাড়া ও ৯ নম্বর কলোনি সহ একাধিক এলাকায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা, আবির খেলায় এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই আনন্দেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই বিজয় উৎসব পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *