“আমি নিরাপত্তাহীনতায় ভুগছি”- নিরাপত্তা চেয়ে থানায় আবেদন স্বপ্না বর্মণের

জলপাইগুড়ি, ১৬ মেঃ “আমি নিরাপত্তাহীনতায় ভুগছি” পরিবার সহ নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন স্বপ্না বর্মণের। রাজগঞ্জ বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনা জয়ী অ্যাথলেট স্বপ্না বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। শনিবার জলপাইগুড়ি কোতয়ালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এবং আমার পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছি।” পাশাপাশি বর্তমান সরকারের কাছেও নিরাপত্তার দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, গতকাল রাতে স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *