একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী হাই স্কুলে অভিনব উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন ও সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি, ২২ জুলাইঃ পরিবেশ সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগে অরণ্য সপ্তাহ অনুষ্ঠানের সমাপ্তি করলো একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী হাইস্কুল।
‘এক পের মা কে নাম’কর্মসূচির আওতায় প্রত্যেক পড়ুয়াকে একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হয়। সেই অনুযায়ী সকল ছাত্র-ছাত্রী একটি করে গাছ রোপণ করে। পাশাপাশি গাছগুলিকে কেন্দ্র করে স্কুলের করিডোরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সকলের নজর কেড়েছে।
অরণ্য সপ্তাহের সমাপনী দিনে স্কুলে ‘অলিন্দ কানন’ এর উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুল প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়, যা আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের স্কুলে এসে শেষ হয়।
স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অরণ্য সপ্তাহ উপলক্ষে সাতদিন ধরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শুধু গাছ রোপণ নয়, সেই গাছের যথাযথ পরিচর্যার গুরুত্বও তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes