সুস্থ রয়েছেন অশোক ভট্টাচার্য, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন থাকবেন বাড়িতেই

শিলিগুড়ি,১৩ জুনঃ সুস্থ রয়েছেন শহরের প্রাক্তন মেয়র তথা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত কিছুদিন বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।শিলিগুড়ি টাইমস এর প্রতিনিধিকে এমনটাই ফোনে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার হঠাৎ তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।অন্যান্য উপসর্গ না থাকলেও ঝুঁকি নিতে নারাজ ছিলেন তিনি।সেই কারনে তড়িঘড়ি চিকিৎসকের শরনাপন্ন হন প্রশাসক অশোক ভট্টাচার্য।অন্যদিকে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় তার অসুস্থতাকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে থাকে।

এদিন অশোক ভট্টাচার্য ফোনের মাধ্যমে জানান, তিনি মানুষের মধ্যে থেকে কাজ করে থাকেন।তাই এমন বিভ্রান্তিকর মন্তব্যে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে।তাই সকলের কাছে এমন বিভ্রান্তিমুলক খবর পরিবেশন না করার আবেদন জানান তিনি।

(ফাইল চিত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes