ফের শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা, পুলিশের উপর হামলা করে পালাল দুষ্কৃতীরা

শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ শিলিগুড়ির শিবমন্দিরে এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের। গ্যাস কাটার দিয়ে এটিএমের ভল্ট কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেসময় দুষ্কৃতীদের কর্মকাণ্ড পুলিশ কর্মীদের চোখে পড়তেই তাঁরা এটিএম কাউন্টারে ঢোকে। পালটা পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁদের ফেলে যাওয়া গ্যাস কাটার থেকে শর্ট সার্কিট হয়ে এটিএম মেশিনে আগুন লেগে যায়। আগুনে কিছু টাকা পুড়ে গিয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে শিবমন্দিরের পাওয়ার হাউস শান্তিপাড়া এলাকায়। ৮ জনের একটি দুষ্কৃতীদের দল হানা দিয়েছিল সেখানে। ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।মঙ্গলবার শিবমন্দিরে ওই এটিএম কাউন্টার ও এলাকা পরিদর্শনে যান ডিটেক্টিভ ডিপার্টমেন্টের এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

জানা গিয়েছে, সোমবার মাঝ রাতে ওই এটিএম কাউন্টারে ৮ জন দুষ্কৃতী ঢুকেছিল। এরপর কাউন্টারের শাটার নামিয়ে ভেতরে গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটা শুরু করে। সেসময় মাটিগাড়া থানার একটি টহলদারি ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। এটিএম কাউন্টারের শাটার নামানো দেখে সন্দেহ হয় দুজন পুলিশ কর্মীর। তাঁরা কাউন্টারের কাছে যেতেই দুষ্কৃতীরা লোহার রড দিয়ে তাঁদের উপর হামলা করতে যায়। এরপর পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে তাঁরা ফেলে দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দলটি। একটি সাদা গাড়ি নিয়ে তাঁরা এসেছিল বলে জানা গিয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে মঙ্গলবার পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে এটিএম দেখভালকারী সংস্থার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetslotramobilbahisjojobetpusulabetpusulabetkargabetİmajbetimajbetjojobetpusulabetpusulabetgrandpashabetcasibomxslotcratosroyalbetmatadorbetGrandpashabet Güncel Girişchild pornesrar satın alsekabetmatadorbetcasibommatbet girişmatadorbetmatadorbetonwincasibomjojobetsahabetpusulabet girişsekabet girişmatbet girişvdcasino girişbetsalvadorcasinomilyonholiganbetjojobet1winnesinecasinocasinowonwbahispalacebet girişteosbetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibom Built with ❤︎ by appycodes