প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শনের ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হল অভিযোগ

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগ।অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির নাগরিকেরা।

অভিযোগ, সম্প্রতি আন্দোলনে অংশগ্রহণের সময় অভিনেত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কুরুচিকর পোস্টার দেখা যায়।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগকারীদের মধ্যে সৌমিত্র সান্যাল বলেন, “আমরা দেশের স্বাধীন নাগরিক। প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন বা প্রতিবাদ করার। তবে মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণেই আমরা আজ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি আরও দাবি করেন, অভিযোগের বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মন্তব্য করেন যে তিনি চশমা পরে ছিলেন না, তাই পোস্টারটিতে কী ছবি ছিল তা তিনি দেখতে পাননি। অভিযোগকারীদের মতে, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং বিষয়টির যথাযথ তদন্ত হওয়া উচিত।

প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes