সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধীদের সহযোগীতা চেয়ে ও প্রাক্তনদের ধন্যবাদ জানালেন নতুন মেয়র

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ মেয়র হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের সহযোগীতা চাইলেন গৌতম দেব।

মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মেয়র, বিধায়ক, সাংসদদের নাম বলে তাদের ধন্যবাদ জানান।বর্তমান বিধায়ক ও সাংসদের সহযোগীতা চান তিনি।এছাড়াও বিরোধীদের যোগ্য সম্মান দেওয়া হবে বলে এদিন জানান গৌতম দেব।

বাঘাযতীন পার্কে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রয়াত প্রাক্তন মেয়র বিকাশ ঘোষের স্ত্রী নন্দীতা ঘোষ।অশোক ভট্টাচার্যের দাদা গৌরিশঙ্কর ভট্টাচার্যও ছিলেন।বাঘাযতীন পার্কে বিভিন্ন সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয় মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibommatbet giriş Built with ❤︎ by appycodes