ফাঁসিদেওয়া, ১৫ মেঃ নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টা।অভিযান চালিয়ে বালি পাচার রুখলো ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি লরি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেঙ্গা নদী থেকে বালি তুলে রায়গঞ্জে পাচারের উদ্দেশ্য ছিল।খবর পেয়েই হানা দেয় পুলিশ।লরি ছেড়ে পালিয়ে যায় চালক। লরিতে বৈধ নথিপত্র না পাওয়ায় বাজেয়াপ্ত করা হয় লরিকে।
আগামীদিনেও বালি পাচার রুখতে এই ধরণের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে লরির চালক ও মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।
