ফাঁসিদেওয়া, ২২ মেঃ নদী থেকে বালি পাথর তোলা বন্ধের নির্দেশের পরেও বালি চুরি অব্যাহত।
ফাঁসিদেওয়ার পেটকি এলাকায় মহানন্দা নদী থেকে বালি চুরি করে পালানোর পথে পুলিশের হানা। পরে বালিবোঝাই ট্রাক্টর ছেড়ে পালালো চালক।সেই বালিবোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মহানন্দা নদী থেকে বালি তুলে উত্তর দিনাজপুরের উদ্দেশ্য পাচার করার ছক ছিল।ট্রাক্টরের চালক ও মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।
